সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনা–১ ও পাবনা–২ আসনের নির্বাচনের নতুন তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আপিল বিভাগের ১৫ জানুয়ারির আদেশ অনুযায়ী পূর্বে প্রকাশিত ১১ ডিসেম্বরের প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশ বাতিল করে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নতুন তপশিল অনুযায়ী, আগামী রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ১৯ জানুয়ারি দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের করা যাবে এবং এসব আপিল নিষ্পত্তি করা হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
ইসি সচিবালয় জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে পাবনা–১ ও পাবনা–২ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে।
উল্লেখ্য, মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (নং ১৯০/২০২৬) সংক্রান্ত আদেশের আলোকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী নির্বাচন কমিশন এই নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
আপিল বিভাগের আদেশে পাবনা–১ ও পাবনা–২ আসনের নির্বাচনের নতুন তপশিল ঘোষণা
প্রকাশিত: 16 January 2026, 2:54:48 PM
আরও খবর
৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা
পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন
পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’
জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক
আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা
নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপনার কমেন্ট লিখুন