আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে—-পাবনায় এডিজি ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ হাসান

প্রকাশিত: 20 August 2023, 1:52:01 PM


পাবনা, ১৯ আগস্ট
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান,বিজিবিএম,
পিবিজিএম(বার),এনডিসি বলেছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে
আরো যুগোপযোগী এবং আধুনিক মানের করে গড়ে তোলা হচ্ছে। এজন্য
বাহিনীর প্রশিক্ষণ কর্মকান্ড জোরদার করা হয়েছে। তিনি বলেন, বাহিনীর
উদ্যোগে পুরুষ এবং নারী সদস্যদের জন্য কারিগরিসহ যুগোপযোগী প্রশিক্ষণ
দেয়া হচ্ছে। এ প্রশিক্ষণ নিয়ে পুরুষের পাশাপাশি নারীরাও নিজেরা সাবলম্বী হবেন
এবং দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে অবদান রাখবেন। অতিরিক্ত মহাপরিচালক
শনিবার(১৯ আগস্ট) পাবনা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ৩ জেলার মৌলিক
প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যাদের ৭৫ দিন ব্যাপি সেলাই, ফ্যাশন ও নকশী কাঁথা
তৈরী প্রশিক্ষণ শিবির পরিদর্শনকালে এ কথা বলেন। জেলা আনসার ও ভিডিপি
কার্যালয়ে গত ১৩ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে পাবনা, সিরাজগঞ্জ এবং
বগুড়া জেলার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন । পাবনার জেলা কম্যান্ড্যান্ট মো.
সাজ্জাদ মাহমুদ, পিভিএমএস , সার্কেল অ্যাডজুটেন্ট আসিফ ইকবাল, সদর
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান প্রমুখ উপস্থিাত ছিলেন।
একইদিন দুপুরে অতিরিক্ত মহাপরিচালক পাবনার ঈশ্বরদীতে মানিকনগর
প্রশিক্ষণকেন্দ্রে ২১ দিন ব্যাপি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ এবং ৪২
দিন ব্যাপি পুরুষদের মোটর ড্রাইভিং প্রশিক্ষণ শিবির পরিদর্শন করেন। এসময়
তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে
সুখি সমৃদ্ধ দেশ গড়ায় অবদান রাখার আহবান জানান। এসময় পাবনার জেলা
কম্যান্ড্যান্ট মো. সাজ্জাদ মাহমুদ, পিভিএমএস , সার্কেল অ্যাডজুটেন্ট আসিফ
ইকবাল, ঈশ্বরদী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অনোয়ার হোসেন,
প্রশিক্ষণ ও শিবির প্রশিক্ষণ কর্মকর্তা ও আটঘরিয়া উপজেলা আনসার ভিডিপি
কর্মকর্তা জেসমিন সুলতানা, সাঁথিয়া উপজেলা প্রশিক্ষক মনিরুল ইসলাম,
্ধসঢ়;ঈশ্বরদী উপজেলা প্রশিক্ষক মো. এরশাদ আলী, সদর উপজেলা প্রশিক্ষক লুৎফর রহমান,
ভাঙ্গুরা উপজেলা প্রশিক্ষক সামিউল ইসলাম, ফরিদপুর উপজেলা প্রশিক্ষক রাকিবুল

ইসলাম সজিব প্রমুখ উপস্থিাত ছিলেন। গত ৬ আগস্ট থেকে শুরু হওয়া ভিডিপি
মৌলিক প্রশিক্ষণে ১০০ জন এবং ৭ আগস্ট থেকে শুরু হওয়া মোটর ড্রাইভিং
প্রশিক্ষণে ৪০ জন ভিডিপি সদস্য অংশ নেন।
বার্তা প্রেরণ :
গণসংযোগ শাখা
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, পাবনা

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.