• Sat. Feb 21st, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

‎কোলাদীতে পুর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, আহত ১

‎পাবনা প্রতিনিধি:পাবনার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী বিজয়রামপুরের আব্দুস শুকুর শেখের বাড়িতে গভীর রাতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গোয়ালঘরে থাকা গরুকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ কৃষক গুরুতর আহত হয়। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

‎শনিবার (২১ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২ টার দিকে গোয়াল ঘরে আগুন দেওয়া হয়৷ এতে দুটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। বড় একটি ষাঁড় গরু অগ্নিদগ্ধ হয়।

‎অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত গভীর রাত ২ টার দিকে পুর্ব শক্রুতার জেরে দুর্বুত্তরা আব্দুস শুকুরের গোয়ালঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এসময় বাড়ির লোকজন বুঝতে পেরে এলাকার লোকজনকে ডাকাডাকি করলে ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। এসময় গরুর মালিক আব্দুস শুকুর  অগ্নিদগ্ধ হন। গোয়ালঘরে থাকা দুটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।  একটি বড় ষাঁড় গরুও অগ্নিদগ্ধ হয়। এতে ভূক্তোভোগী কৃষকের ৫ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান পরিবার। এসময় অগ্নিদগ্ধ বাড়ির মালিক আব্দুস শুকুরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

‎ভূক্তভোগীর আব্দুস শুকুরের ছেলে মনছুর আলী বলেন, গভীর রাতে পুর্ব শক্রুতার জেরে বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। একটি বড় গোয়ালঘর ও রান্নাঘর পুরে ছাই হয়ে গেছে। দুটি ছাগল পুরে ছাই হয়ে গেছে। এছাড়া একটি বড় ষাঁড় গরু অগ্নিদগ্ধ হয়েছে। এর আগেও আমাদের বাড়িতে ১০ বার আগুন দেওয়া হয়েছে। এ ঘটনার প্রকৃত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি করেন তিনি।

‎পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, বিষয়টি খুবই দু:খজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিতভাবে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *