পাবনার ভাঙ্গুড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার 

প্রকাশিত: 1 February 2026, 5:27:01 PM

বিশেষ প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ায় পারবর্তী রাণী (৬৪) নামে বৃদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। শনিবার (৩১ জানুয়ারী) বিকাল ৪ টার দিকে বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের দিয়ারপাড়া রেলগেট নামক স্থান থেকে ওই বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ এলাকার খগেন শিং এর স্ত্রী।

জানা যায়, উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে মন্ডতোষ ইউনিয়নের দিয়ার পাড়া রেলগেট সংলগ্ন বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের ব্রিজের পাশে শনিবার তিনটার দিকে স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধ নারীর মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ওই বৃদ্ধ নারীর পরিচয় সনাক্ত করে পরিবার কে খবর দেন। সড়ক দুর্ঘটনায় ওই বৃদ্ধ নারী মারা যেতে পারে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.