পাবনায়  উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোটা  সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: 1 February 2026, 3:33:44 PM

মিজানুর রহমান, পাবনা 

পাবনায় ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ পাবনা জেলা শাখা।

রবিবার (০১ ফেব্রুয়ারি ২৬)সকাল সাড়ে ১১ টায় শহরের আব্দুল হামিদ সড়কে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রকৌশলী রকিবুল ইসলাম, প্রকৌশলী মহসিন আলী,আফতান সুলতানা,এস এম মাসুদুর রহমান, প্রিন্স ইসলাম বাপ্পী,মীর মোহাম্মদ আবু জাফর, মনিরুজ্জামান, আলামিন সহ আরো অনেকে।

বক্তব্য কালে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদে প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ কিংবা কোটা সংরক্ষণের কোন অপকৌশল মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী পরিষদ নেতৃবৃন্দরা । তারা বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ ও ১০ম গ্রেড পদমর্যাদা দেয়া হয়েছে। এটি একটি মিমাংসিত ইস্যু। জাতির প্রয়োজনে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকারিভাবে ১৯৭৮ সালে এই পদ সৃজন করা হয়েছে। এখানের কর্মধরন অনুযায়ী বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশের দাবি অবান্তর। রাষ্ট্রীয় ব্যাপক অর্থে গবেষণা ও উদ্ভাবনের জন্য বিএসসি ইঞ্জিনিয়ার তৈরি করা হয় উল্লেখ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ বলেন, প্রকৌশল পেশায় নিম্নপদে প্রবেশের দাবি পক্ষান্তরে জাতীয় মেধার অপচয়। নেতৃবৃন্দ জাতীয় মেধার অপচয় রোধে প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের পেশা পরিবর্তনের সুযোগ বন্ধ করার দাবি জানান। 

মানববন্ধনে বৈষম্যহীন উন্নত সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সুষ্ঠু প্রকৌশল কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, সরকার যখন গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেয়ার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে ডিগ্রি প্রকৌশলী ও বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য সংখ্যাগরিষ্ঠ ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও বিভিন্ন সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। কারিগরি আমলারা পরিকল্পিতভাবে মেট্রোরেল ও ওজোপাডিকো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ প্রক্রিয়া রীটের মাধ্যমে আইনি জটিলতা সৃষ্টি করে বন্ধ করে দিচ্ছে। বিভিন্ন সংস্থা মাথাভারী অর্গানোগ্রাম প্রণয়নের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ সংখ্যা সংকুচিত করছে এবং উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে শিক্ষাগত যোগ্যতায় প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের সুযোগ দিয়ে সরকারি প্রজ্ঞাপনের লংঘন করছে।

আরও খবর

উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.