• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

আটঘরিয়ায় অবৈধ মাটি কাটার দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

উপজেলা প্রতিনিধি: আটঘরিয়া
মোঃ রাকিবুল ইসলাম

পাবনার আটঘরিয়া উপজেলায় ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জান্নাত আলী নামের এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর ১৫ ধারায় এ দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মাজপাড়া ইউনিয়নের মাজপাড়া সিনিয়র আলিম মাদরাসার পাশের একটি সরজমিন ফসলি জমিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেকু দিয়ে অবৈধভাবে পুকুর খননের মাধ্যমে মাটি কাটছিলেন মাটি ব্যবসায়ী জান্নাত আলী। অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, অবৈধভাবে মাটি কাটার অপরাধে একজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *