পাবনার একদন্ত ইউপি চেয়ারম্যান আলাল সরদার দুর্নীতি-অনিয়মের অভিযোগে বরখাস্ত

প্রকাশিত: 3 December 2025, 4:53:16 PM

সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন আলাল সরদারকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই আদেশে ইউনিয়নের প্রথম প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম। তিনি জানান, সম্প্রতি বরখাস্তের চিঠি তাদের দপ্তরে পৌঁছায় এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে আলাল সরদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। গত ২৪ জুন দুর্নীতি ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

দুর্নীতির অভিযোগসূত্রে জানা যায়, আলাল সরদারের বিরুদ্ধে টিআর, কাবিখা, জিআর, কাবিটা, পরিষদের রাজস্ব খাত, ইজারা, ইউপি ট্যাক্স, জন্ম–মৃত্যু নিবন্ধন ফি এবং উন্নয়ন খাতের অর্থ তছরুপের অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে পরিষদের সদস্যরা তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও দেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আলাল সরদারের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধিতা, বৈষম্যমূলক আচরণ, স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্যাতন-হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে। তিনি একাধিক অস্ত্র ও হত্যা মামলার আসামি বলেও জানা যায়। অভিযোগ রয়েছে, চরমপন্থিদের সহায়তায় এলাকায় আধিপত্য বিস্তার এবং তাঁর মদদে একাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ৫ আগস্টের পর স্থানীয় এক বিএনপি নেতার আশ্রয়–প্রশ্রয়ে তিনি নিজের প্রভাব বজায় রাখার চেষ্টা করেন বলে ভুক্তভোগী নেতাকর্মীরা অভিযোগ করেন।

আলাল সরদার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.