পাবনায় আজকের দর্পণের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: 22 September 2025, 6:07:14 PM

জুবায়ের খান প্রিন্স, পাবনা : দেশের বহুল প্রচারিত দৈনিক “আজকের দর্পণ”-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পাবনায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাব অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রাখা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কবি ছিফাত রহমান সনম, প্রবীণ সাংবাদিক জি কে সাদি ও সাংবাদিক ফোরামের আহ্বায়ক হাসান আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক “আজকের দর্পণ”-এর জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স এবং সঞ্চালনা করেন দৈনিক “স্পষ্টবাদী”-এর সহযোগী সম্পাদক শিশির ইসলাম।
আরও উপস্থিত ছিলেন

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য ডেইলি স্টার স্টাফ রিপোর্টার আহমেদ হুমায়ুন কবীর তপু, সুশান্ত কুমার সরকার, ক্রিড়া সম্পাদক ইমরোজ খন্দকার বাপ্পি, বিশিষ্ট নদী গবেষক ড. মনসুর আলম, আনন্দ টিভি প্রতিনিধি নবী নেওয়াজ, সেলিম মোর্শেদ রানা, চ্যানেল এস প্রতিনিধি হুমায়ুন রাশেদ, এখন টিভি জেলা প্রতিনিধি মাসুদ রানা, এনটিভি অনলাইন প্রতিনিধি পলাশ হোসেন, দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মুন্না, সিএনএফ টিভির সাংবাদিক খালেদ আহমেদ, সাংবাদিক ফোরামের সদস্য সচিব আলাউদ্দিন বিন কাশেম, তমাল তরু, এশিয়ান টিভি প্রতিনিধি শফিক ইসলাম, দৈনিক পাবনার আলোর স্টাফ রিপোর্টার সিয়াম হোসেন, নববানী জেলা প্রতিনিধি ফজলুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও স্বেচ্ছাসেবক মীম ফয়সাল, স্বেচ্ছাসেবক হাবিবুল বাশার জীবন, আসিফ, পদ্মা ক্লাবের সভাপতি এ কে মামুন প্রমুখ।

এছাড়া স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিক, গবেষক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১১ বছরে আজকের দর্পণ পাঠকপ্রিয় একটি সংবাদপত্রে পরিণত হয়েছে। সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও জনদুর্ভোগ তুলে ধরতে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে এ আস্থা ধরে রাখবে।

আলোচনায় বক্তারা সাংবাদিক জুবায়ের খান প্রিন্সের নিষ্ঠা, সততা ও তৃণমূল থেকে সংবাদ সংগ্রহের আন্তরিকতারও প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে কুশল বিনিময় ও পত্রিকার সফলতা কামনায় দোয়া করা হয়।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.