• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণের পথে

দেশের মানসিক স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত যোগ হতে যাচ্ছে। একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে এক হাজারে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার।শনিবার হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। তিনি জানান, কেবল শয্যা বৃদ্ধি নয়—মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন চিকিৎসক নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং অবকাঠামোগত উন্নয়নসহ একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুব শিগগিরই প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হবে।সচিব বলেন, “মানসিক স্বাস্থ্যসেবা খাতকে আরও কার্যকর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাবনা মানসিক হাসপাতাল কেবল বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার জন্যও একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।”১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হাসপাতালটি দীর্ঘদিন ধরেই দেশের মানসিক স্বাস্থ্যসেবার কেন্দ্রীয় ভরসাস্থল। প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা নেন। কিন্তু শয্যা সংকটের কারণে অনেক রোগীকেই ভর্তি করানো সম্ভব হয় না। এ নিয়ে দীর্ঘদিন ধরে আধুনিকায়ন ও শয্যা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা।স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, হাসপাতালের পরিচালকসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।সরকারি এ উদ্যোগ বাস্তবায়িত হলে মানসিক স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *