পাবনায় মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচারারস এসোসিয়েশনের নব কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত: 13 September 2025, 7:03:35 PM

মোঃ মনিরুজ্জামান :
উৎসবমুখর পরিবেশে পাবনায় অনুষ্ঠিত হলো মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচারারস এসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে শহীদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। নবগঠিত কমিটির পরিচিতি, অতিথি সংবর্ধনা ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান পর্বে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন—
“ওষুধ শিল্প একটি মানবিক ক্ষেত্র। রাতারাতি লাভের আশায় ভেজাল বা ক্ষতিকর উপাদান ব্যবহার করলে মানুষের জীবন হুমকির মুখে পড়ে। ভালো ওষুধ মানেই আস্থা। তাই মানসম্পন্ন ওষুধ উৎপাদনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।”

স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও ইমপেল ল্যাবরেটরিজের স্বত্বাধিকারী মুহাম্মদ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী পাবনা জেলার নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হুসাইন, শহীদ মতিউর রহমান নিজামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ইউনানি বিশেষজ্ঞ ড. আমিনুল বারি, পাবনা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা আমিন উদ্দিন কানন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, বিএসটিআইয়ের সহকারী পরিচালক ও সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাদল।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি একেএল ল্যাবরেটরিজের স্বত্বাধিকারী আলহাজ্ব রাশেদুজ্জামান রাশেদ, পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ইমরুল হাসান রন্টি, এমএস ল্যাবরেটরিজের স্বত্বাধিকারী মাহবুবুল আলম ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও নেপচুন ল্যাবরেটরিজ ইউনানির স্বত্বাধিকারী ড. সাইদ আহমেদ সিদ্দিকী। সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সভাপতি ও গ্রেন প্লাসের স্বত্বাধিকারী আলহাজ্ব সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে ইউনানি ঔষধ শিল্পের ইতিহাস, আধুনিকায়ন ও উপকারিতা তুলে ধরে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন ড. রোকেয়া বশরি। এসময় উদ্যোক্তা ইমরুল হাসান রন্টি সংগঠনের নাম ধরে স্লোগান দিলে উপস্থিত সবাই একসাথে তার জবাব দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব, ডক্টরস সোসাইটির সভাপতি হাকীম আব্দুর রহিম, সাধারণ সম্পাদক হাকীম ইমরান হোসেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান আবিরসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোহ ল্যাবরেটরিজের হাকীম হাফেজ মাসুদুর রহমান।
আলোচনা পর্ব শেষে মধ্যাহ্ন ভোজ ও নামাজের বিরতির পর বিকেলে পরিবেশিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পুরো প্রাঙ্গণ উৎসবে মুখর হয়ে ওঠে।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.