• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

সাতক্ষীরার তালায় যুবদল নেতা শামীমকে জবাই করে হত্যা!

মোঃ এনামুল হক
উপজেলা প্রতিনিধি তালা, সাতক্ষীরা।

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীমকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে পাশের ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন নিজ বাসায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। শামীম (৩৮) তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথালী গ্রামের সাবেক ইউপি সদস্য শেখ আব্দুল গফ্ফার মাষ্টারের ছেলে। সে দীর্ঘ দিন যাবৎ ১৮ মাইল বাজার এলাকায় মায়ের সাথে স্ত্রী সহ বসবাস করতো।
নিহত শামীমের স্ত্রী বৃষ্টি খাতুন জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ২/৩জন যুবক তাদের বাড়িতে আসে। এসময় তারা শামীমকে বাড়ির নির্মানাধীন ৩য় তলায় ডেকে নিয়ে যায়। সেসময়ে শামীমের স্ত্রী ও মা দ্বিতীয় তলায় ছিল। দীর্ঘসময় শামীম নিজ কক্ষে না ফেরায় তার স্ত্রী ৩য় তলায় খুজতে গেলে জবাই করা মৃত দেহ দেখতে পায়।
এসময় পরিবারের সদস্যরা ও এলাকাবাসী পুলিশে খবর দেয়।
খবর পেয়ে শনিবার সকালে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এবিষয়ে তালা থানার ওসি মো. মাইনউদ্দীন বলেন, শামীমের মা চাকরি শেষ করার পর প্রায় ১০ বছর আগে ১৮ মাইলে জমি কিনে একটি বাড়ি নির্মাণ করেন। সেই বাড়িতেই মা, স্ত্রী ও এক সন্তানকে নিয়ে বসবাস করছিলেন শামীম। সেখানেই সে হত্যাকান্ডের শিকার হয়। তার হত্যার বিষয়ে ডুমুরিয়া থানা পুলিশ তদন্ত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *