ঈশ্বরদী রেল লাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ উদ্ধার!!

প্রকাশিত: 29 April 2025, 6:51:48 PM

পাবনার ঈশ্বরদীতে বাদশা হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উমিরপুর এলাকায় রেললাইনের পাশে তার শরীর থেকে মাথাবিচ্ছিন্ন মরদেহ পাওয়া যায়।

বাদশা উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের দেলোয়ার হোসেন প্রামাণিকের ছেলে। তিনি ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) রোডের ‘মিঠুন স্টোর’ এর মালিক ছিলেন। পাশাপাশি জমি বেচাকেনায় সহযোগিতা করতেন। 

নিহত বাদশার ছেলে মিঠুন হোসেন বলেন, ‘সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাবার মোবাইল ফোনে কেউ একজন কল করেন। কল করে বলা হয়, জমি বেচাকেনার টাকা নিয়ে কথা বলতে সাঁড়াগোপালপুর বকশিরচক তালতলা মোড়ে যেতে বলেন ওই ব্যক্তি। কল পেয়ে বাবা বাড়ি থেকে ইজিবাইকে রওনা দেন। কিছুক্ষণ পরে বাড়িতে কল করে বাবা জানান, কয়েকজন লোক আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। এর পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।’

জানা গেছে, এ ঘটনার পরপরই বাদশার পরিবারের সদস্যরা ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি করতে যান। থানা থেকে ফেরার পথে লোকমুখে উমিরপুর এলাকায় রেললাইনে একটি লাশ পড়ে আছে বলে খবর পায়। পরে সেখানে গিয়ে বাদশার মাথা বিচ্ছিন্ন লাশ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ঈশ্বরদী থানা, রেলওয়ে থানা ও ফায়ার সার্ভিসের কর্মীরা রেললাইনের পাশে আলাদা আলাদা স্থানে পড়ে থাকা মাথা ও দেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ রেললাইন থেকে উদ্ধার হয়েছে। বিধায় ঘটনাটি তদন্ত করবে রেলওয়ে পুলিশ। 

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.