পাবনা মেথর কলোনির সামনে ছুরিকাঘাতে যুবককে হত্যা!!

প্রকাশিত: 3 April 2025, 12:09:11 PM

পাবনা পৌর সদরের অনন্ত বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আরাফাত (১৮) নামে এক যুবক খুন হয়েছেন।

আরাফাত ওই এলাকার ওমরের ছেলে। তিনি পৌর বিএনপি নেতা রুপমের অনুসারী বলে জানা গেছে।

বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে অনন্ত এলাকার মেথর কলোনির দক্ষিণ রাঘবপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, আগে থেকেই আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউপি সদস্য শহিদ মেম্বরের কিছু অনুসারীর সঙ্গে বিরোধ চলছিল আরাফাতসহ সংশ্লিষ্টদের। বুধবার রাতে মেথর কলোনির দক্ষিণ রাঘবপুর এলাকায় আরাফাতকে পেলে শহিদ মেম্বরের অনুসারীরা হামলা চালায়। এসময় হাঁটুসহ তার শরীরের বিভিন্ন স্থান ছুরিকাঘাতে জখম করা হয়। 

পরে স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে রাত সাড়ে ১১টার দিকে আরাফাতের মৃত্যু হয়। এরপরই স্থানীয় ইউপি সদস্য শহিদ মেম্বরের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন দেয় পৌর বিএনপি নেতা রুপমের অনুসারীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ব্যাপারে ওসি আব্দুস সালাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব। এর আগেও এদের মধ্যে ঝামেলা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। এর জের ধরেই এ হত্যাকাণ্ড। ঘটনায় শহিদ মেম্বর ও তার অনুসারীরা জড়িত দাবি করে বিক্ষুব্ধরা শহিদের বাড়িতে আগুন দেন। ঘটনাস্থলে এসে সেটি নেভানো ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তরা পলাতক, এখনো কাউকে আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.