• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

আটঘরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চলছে জমজমাট মিষ্টি ব্যবসা!!

আটঘরিয়ার একদন্ত বাজারে বিশ্বাস মিষ্টান্ন ভান্ডারে চলছে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে মিষ্টির ব্যবসা। বি এস টি আই, অনুমোদন ছাড়া ব্যবসা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান । সরেজমিনে গিয়ে দেখা যায় বিশ্বাস মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি, দই, কেকসহ তাদের পণ্যের ওপরে মাছি পোকামাকড় রয়েছে । এ সকল অস্বাস্থ্যকর খাবার মানবদেহে দেখা দিতে পারে ক্ষতিকারক ব্যধি। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সাধারণ মানুষ, এ বিষয়ে বিশ্বাস মিষ্টান্ন ভান্ডারে কর্তৃপক্ষ তারিকুল ইসলাম সাথে কথা বলতে গেলে তিনি

সাংবাদিক জুবায়ের খান প্রিন্সের উপরে চড়াও হয়ে বলে আমাদের বিএসটিআই লাগে না, ভোক্তা অধিদপ্তর থেকে লোক এসে ঘুরেফিরে চলে যায়, আপনারা কিসের সাংবাদিক, ভুয়া সাংবাদিক বলে আশপাশের পাশের পানের দোকানি আলম ও দেলোয়ার কে ডেকে সাংবাদিকদের ওপর আক্রমণ করে বসে।পরবর্তীতে অত্র এলাকার ডাক্তার আব্দুল খালেক ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা যাচাই করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নাম জানাতে অনিচ্ছুক এক ব্যক্তি জানায় এই হোটেল মালিক নিজের দোষ ঢাকতে বিভিন্ন সোশ্যাল

মিডিয়ার বিভিন্ন গ্রুপে সাংবাদিকদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে দৈনিক আজকের দর্পণ এর পাবনা জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্সের সঙ্গে কথা বললে তিনি জানান স্থানীয় এক ব্যক্তির কাছে এই অসাস্থকর পরিবেশের বিশ্বাস মিষ্টান্ন ভান্ডারের কথা জানতে পারি। সরজমিনে সেখানে গিয়ে এর সত্যতা মেলে। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা আমার উপর চড়াও হয়ে ওঠে,যা আমি সামাজিক যোগাযোগ মাধ্যম আমার ফেসবুক থেকে সরাসরি দেখিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *