প্রকাশিত: 3 March 2025, 9:04:11 PM

সম্প্রতি দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক হিসেবেই দেখছেন জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। রোববার (২ মার্চ) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘আমি সেনাপ্রধানের এই কথাটাকে খুব পজিটিভলি দেখি। বিকজ আমাদের কোনভাবেই ভুলে যাওয়া উচিত না যে ১৭ বছর আওয়ামী লীগ কী করেছে। এবং কত রক্তের বিনিময়ে, কত কষ্টের বিনিময়ে, কত গণতন্ত্র হত্যার বিনিময়ে, কত কিছুর বিনিময়ে আমরা আপনারা এখানে বসে আছি। আপনি যে টিভি চ্যানেলটা চালাচ্ছেন এটাও থাকতো না। যদি ৫ আগস্ট না ঘটতো। আমি তো এখানে থাকতামই না। তো আমাদের এই ছোট্ট ছোট্ট পলিটিক্যাল কারণে নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুঁড়ি বা এই জিনিসগুলিতে ওই বিগ পারপাসটা ভুলে যাওয়া যাবে না। আমার মনে হয় সেনাপ্রধান সেই জিনিসটাই আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন।’

পার্থ বলেন, ‘যেহেতু উনি রাজনীতি করেন না। উনি তো বাইরে থেকে একজন স্পেক্টেটর হিসেবে দেখছেন। যে পলিটিক্যাল পার্টিগুলো কি করছে, কিভাবে কথা, বলছে ওই মিউচুয়াল রেস্পেক্টের জায়গায় চলে যাচ্ছে। যেই জিনিসটা হওয়ার সেটাই হচ্ছে। তো আমি মনে করি যে ওইটা ভুলে গেলে হবে না যে আমরা কত কষ্ট করে এই জায়গায় আসছি। আমরা যাই করি না করি, যতই দাবি করি ওই লাইনটা আমাদের ক্রস করা যাবে না। বিকজ আমরা সবাই যুদ্ধ করেছি। যে যার মত যুদ্ধ করেছে। তো আমার মনে হয় সেনাপ্রধান সেই কথাটাই বলেছেন এবং বাংলাদেশের মানুষের ওই গুড স্পিরিটেই এটা গ্রহণ করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আর সার্বভৌমত্ব নিয়ে যে কথাটা আসছে, সেটাকে আমি এভাবে দেখতে চাই যে আসলেই যদি আমাদের নিজেদের মধ্যে গণ্ডগোল হয় তাহলে তো বাইরের অনেক শক্তি অনেক কিছু করতে পারে। সাধারণত আপনার অবস্থা যখন সেটেল থাকে না তখনই বাইরের অনেক ষড়যন্ত্র এখানে চান্স নেয় এবং তখনই সার্বভৌমত্ব প্রশ্ন প্রশ্নবিদ্ধ হয়। আমার মনে হয় উনি তাই বলেছেন। সো অন্য রাজনৈতিক দলের এক এক ধরনের রিয়েকশন থাকতে পারে। বাট আমি আমার জায়গা থেকে এটা প্রচন্ড পজিটিভ ভাবে দেখি। বিকজ গত স্বৈরাচারী সরকারকে সরিয়ে দেয়ার ক্ষেত্রে তো আর্মির একটা বিরাট ভূমিকা ছিল স্পেশালি এই সেনাপ্রধানের একটা ভূমিকা ছিল। তো সুতরাং আল্লাহ না করুক যদি ওই কাঙ্খিত লক্ষ্যে আমরা না যেতে পারি, তো এটা আমাদেরও যেমন দায়-দায়িত্ব, এটা সেনাবাহিনীরও তেমন দায় দায়িত্ব। সো আমি মনে করি ওই জায়গা থেকে উনি এটা বলতেই পারেন।’

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.