ক্ষুব্ধ বিএনপি নেতাদের জবাব দিলেন আজহারী!

প্রকাশিত: 12 January 2025, 4:46:15 PM

জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী সম্প্রতি যশোরে একটি মাহফিলে দেওয়া বক্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) রাতে সিলেট এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলে তিনি বলেন, আমার বক্তব্য ছিল সাধারণ। এতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়নি। তবুও কিছু রাজনীতিবিদ বন্ধুরা এটি নিজেদের গায়ে মেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।তিনি আরও বলেন, দেশে ৪৮টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। আমার বক্তব্যে কোনো দলের নাম উল্লেখ না থাকা সত্ত্বেও যারা এটি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তাদের এ আচরণ অযৌক্তিক। আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলি না; আমরা ইসলামের পক্ষে কথা বলি। তাই অপ্রাসঙ্গিকভাবে বিষয়টিকে বিতর্কিত করা উচিত নয়।

ড. আজহারী বলেন, আমরা চাই না দেশে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি কিংবা টেন্ডারবাজি চলতে থাকুক। ক্ষমতার পালাবদলের সময় আমরা দেখেছি, প্রতিটি সরকার দুর্নীতির ফিরিস্তি প্রকাশ করে। এসব বদভ্যাস আমাদের রাজনীতিতে শেকড় গেড়ে বসেছে। এখন আমাদের পরিবর্তন দরকার। প্রতিটি রাজনৈতিক দলকে প্রতিজ্ঞা করতে হবে যে, ভবিষ্যতে তারা আর দুর্নীতিতে লিপ্ত হবে না।

তিনি আরও বলেন, যদি রাজনীতিবিদরা এ ধরনের সাধারণ কথাকে নিজেদের গায়ে মাখেন, তবে জনগণের মধ্যে নেতিবাচক বার্তা পৌঁছাবে। এটি আমরা চাই না। আমাদের উচিত নতুন ভোরের বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করা/উল্লেখ্য, যশোরের একটি মাহফিলে দেওয়া ড. মিজানুর রহমান আজহারীর “এক দল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত” বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে আজহারী এটিকে অযথা বিতর্ক বলে অভিহিত করেছেন।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.