• Tue. Feb 10th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় অবৈধভাবে মাটি কাটার সময় ৪ জন আটক : ২০ দিনের কারাদন্ড

আবুল কালাম আজাদ : পাবনার হেমায়েতপুর ইউনিয়নে চরভবানীপুরে নদীতে অবৈধভাবে মাটি কাটার সময় ৪ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালতের সদস্যরা। এসময় ৫টি ট্রাক, ১টি স্কেভেটর জব্দ করা হয়। আটককৃতদের ২০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর সহকারী কমিশনার(ভূমি) মুরাদ হোসেন।
আটককৃতরা হলেন, সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আফতাব হোসেনের ছেলে মাসুদ ড্রাইভার(৪০), চরবাঙ্গাবাড়িয়া গ্রামের শাহজালাল প্রামানিকের ছেলে মো: হালিম(৪৫) ও রশিদ জোয়াদ্দারের ছেলে মানির হোসেন(৪৫) এবং দাপুনিয়া ইউনিয়নের টিকরী গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল লতিফ(২৫)।
সোমবার রাতে ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন পাবনা সদরের সহকারী কমিশনার(ভুমি) মুরাদ হোসেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, জেলার এনএসআই বিভাগ গোপন সুত্রে জানতে পারে যে, সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর নদীতে একটি চক্র অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৭টা থেকে ১০টা পর্য্ন্ত সদর থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেখানে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটির কাটার সময় ৫টি ট্রাক ও ১টি স্কেভেটরসহ ৪ জনকে আটক করে। পরে তাদের ২০দিনের কারাদন্ড আদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) মুরাদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *