বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল’র ২৪তম শাহাদত বার্ষিকী পালন

প্রকাশিত: 11 November 2024, 6:13:54 PM

পাবনা প্রতিনিধি: পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ
সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল এর ২৪ তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।
পাবনা জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মো. মতিয়ার রহমান হীরার উদ্যোগে কোরআন
তেলোয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বাদ আছর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দৈনিক
খবর বাংলার সম্পাদক আব্দুস সালাম, হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ, পাবনা জেলা ছাত্রদল এর
সহ-সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন তুহিনসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল দীর্ঘদিন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক এবং মৃত্যুর আগ পর্যন্ত পাবনা জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি পাবনা-৫
(পাবনা সদর উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ থেকে একবার (১৯৮৬ সালে) এবং বিএনপির
হয়ে দুইবার (ফেব্রæয়ারি ১৯৯৬ ও জুন ১৯৯৬) সংসদ সদস্য নির্বাচিত হন।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পাবনায় বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী ও
মুক্তিযুদ্ধকালীন সময়ে বৃহত্তর পাবনা জেলার মুজিব বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান ছিলেন।
তিনি ১৯৭১ সালের ২৩ মার্চ পাবনা টাউন হল ময়দানে পাবনায় সর্বপ্রথম বাংলাদেশের পতাকা
উত্তোলন করেন।
রফিকুল ইসলাম বকুল ১০ নভেম্বর ২০০০ সালে সিরাজগঞ্জের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায়
মৃত্যুবরণ করেন। তার স্মরণে পাবনায় তার নামে ‘স্বাধীনতা চত্বর’ স্থাপন করা হয়।

আরও খবর

বিএসএফের গুলিতে পা হারানো আব্দুল বারীর মানবেতর জীবন বিএসএফের গুলিতে পা হারানো আব্দুল বারীর মানবেতর জীবন হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল নাটোরে নিয়োগে অনিয়মের অভিযোগে দুই ইউএনও কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর নাটোরে নিয়োগে অনিয়মের অভিযোগে দুই ইউএনও কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত বন্দি শ্যামনগরে গ্রেপ্তার সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত বন্দি শ্যামনগরে গ্রেপ্তার সিলেটের রায়নগরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্তে পুলিশ সিলেটের রায়নগরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্তে পুলিশ মশাখালীতে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ, বন্ধ ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল মশাখালীতে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ, বন্ধ ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.