পাবনার ঢাবিয়ানদের সংগঠন ডুসাপের আহবায়ক কমিটি গঠন: আহ্বায়ক কাফি- সদস্য সচিব দূর্জয়

প্রকাশিত: 11 November 2024, 6:09:20 PM


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যায়নরত পাবনার কৃতি শিক্ষার্থীদের নিয়ে গঠিত ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পাবনা (ডুসাপ) এর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ছাত্র আব্দুল্লাহ্ আল কাফি ও সদস্য সচিব করা হয়েছে ভূতত্ব বিভাগের নাঈমুর রহমান দূর্জয়।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে কলাভবনের বটতলার সামনে বর্তমান কমিটির অনুমোদন দেওয়া হয়। উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন সৈয়দ রফিকুল ইসলাম চপল (পুলিশ সুপার, জামালপুর জেলা) সহ আরো অনেক সম্মানিত ব্যক্তিবর্গ।
নব নির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, জেলা থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের সংগঠন ডুসাপ। এই সংগঠনকে শিক্ষার্থীবান্ধব করতে যা করনীয় সংগঠনের সদস্যদের মতামত ও সহযোগিতার মাধ্যমে তা করা হবে। ডুসাপের মুল উদ্দেশ্য পাবনার ঢাবিয়ানদের মধ্যে পরিচিতি, ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার পাাশাপাশি আার্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ প্রয়াস চালানো হবে যেন পাবনা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কোন শিক্ষার্থী অর্থাভাবে ঝড়ে না পরে। আমাদের সংগঠন সবসময় শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা, মানসিক ও সামাজিক সমর্থন প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও ডুসাপের সাবেক, বর্তমান সকল সদস্যের স্বদিচ্ছায় শিক্ষার্থীবান্ধব অনেক কাজ করা সম্ভব বলে মনে করি। 

আরও খবর

পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে পরিবেশ অধিদপ্তর, পাবনা ও জেলা প্রশাসন, পাবনা এর যৌথ উদ্যোগে পাবনা মঙ্গলবার  নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে অভিযান পরিবেশ অধিদপ্তর, পাবনা ও জেলা প্রশাসন, পাবনা এর যৌথ উদ্যোগে পাবনা মঙ্গলবার  নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে অভিযান পাবনায় বাপা’র আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ পাবনায় বাপা’র আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ ‘রোটারী ক্লাব অব পাবনা নিউসিটির ১৪ তম চার্টার ডে ২০২৪ উদযাপন”! ‘রোটারী ক্লাব অব পাবনা নিউসিটির ১৪ তম চার্টার ডে ২০২৪ উদযাপন”!

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.