সাদুল্লাপুরে জামায়াত কর্মীকে হাতুড়ি পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে 

প্রকাশিত: 10 November 2024, 10:12:15 AM

নিজস্ব প্রতিনিধি :

পাবনা সদরের সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোলে মাসুদ মোল্লা (৪২) নামে জামায়াত ইসলামীর এক কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে।  শনিবার (০৯ নভেম্বর) দুপুরে ইউনিয়নের শ্রীকোল মাঠে কাজে গেলে সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে। 

মাসুদ রানা শ্রীকোল চরপাড়া গ্রামের মৃত: জহির উদ্দিনের ছেলে ও সাদুল্লাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইউনিট সেক্রেটারি। 

অভিযুক্তরা হলো: শ্রীকোল চরপাড়া গ্রামের মৃত: আনসার শেখের ছেলে মোঃ আলিম শেখ(৩৫), মোঃ ইকবাল শেখ (৩৮), মোঃ ইউনুস শেখ (৪৩), মোঃ আফসার শেখ (৫০), মৃত ফকির শেখের ছেলে মোঃ হান্নান শেখ (৪৮), হারেজ মল্লিকের ছেলে মোঃ কুতুব মল্লিক (৫২), সামাদ মন্ডলের ছেলে মহির মন্ডল (৩৫), হাচেন মন্ডলের ছেলে খোকন মন্ডল (৩২),  বারেক বিশ্বাসের ছেলে গোকুল বিশ্বাস (২২), শুকুর প্রামাণিকের ছেলে মোঃ রুহুল আমিন (২৮), মৃত: সুবহান শেখের ছেলে কোরবান শেখ (৪৫), লতিফ মোল্লার ছেলে রইচ উদ্দিন প্রমুখ। অভিযুক্ত সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এদের মধ্যে মহির মন্ডল পাবনা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুইজন শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামী পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু সাঈদ খানের আত্মীয় বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত দুইদিন আগে ভুক্তভোগী মাসুদ মোল্লার আবাদী ফসলি জমিতে অভিযুক্ত আওয়ামী সন্ত্রাসী আলিম শেখের গরু ফসল খেয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। মাঠে গিয়ে মাসুদ মোল্লা গরুকে ধরে বাড়িতে নিয়ে আসলে অভিযুক্ত সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে গরু ছিনিয়ে নিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এই ঘটনার সূত্র ধরে শনিবার দুপুর ১ টার দিকে মাসুদ মোল্লা ফসলের মাঠে কাজে গেলে পুর্ব পরিকল্পনামতো লোহার রড, হাতুড়ি, এবং চাপাতি দিয়ে এলোপাথারিভাবে আঘাত করে হত্যাচেষ্টা করে। এসময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী মাসুদ রানা বলেন, আমার জমির ফসল গরু খাওয়ায় বিষয়টি নিষেধ করলে এরই জের ধরে আমাকে হাতুড়ি পিটিয়েছে ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে। এর আগেও তারা হত্যাসহ নানাভাবে হুমকি দিয়েছে। সবাই এলাকার চিন্হিত আওয়ামী সন্ত্রাসী। এরা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। এদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ভুক্তভোগী মাসুদ মোল্লার বড় ভাই আব্দুল মালেক বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার  ছোটভাইকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে এটা কোন মানুষ করতে পারেনা। এসব দুষ্কৃতকারীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তিনি। এসব আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

অভিযুক্তদের প্রধান আব্দুল আলিম শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমন ঘটনা আমরা জানতে পেরেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.