আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে দাবি করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: 13 August 2024, 2:39:58 PM

আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে দাবি করে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিলে নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অংশ নেন।সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিল নিয়ে নগরীর তালাইমারি মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।এসময় চারটি চত্বরের নাম ঘোষণা করেন রাজশাহীতে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।এরমধ্যে আলুপট্টি মোড়টিকে শহীদ আলী রায়হান চত্বর, সাগরপাড়া মোড়কে শাকিল চত্বর, ভদ্রা মোড়কে সাকিব আনজুম চত্বর ও তালাইমারি মোড়কে বিজয় চব্বিশ চত্বর ঘোষণা করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ৫ আগস্ট বাংলাদেশের ছাত্রসমাজ স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশ স্বাধীন করেছে। এখন শেখ হাসিনা ভারতের দিল্লিতে বসে বাংলাদেশকে নিয়ে কলকাঠি নাড়ছেন। ষড়যন্ত্র করে লাভ হবে না। বাংলাদেশের ছাত্রসমাজ যদি বিজয় অর্জন করতে পারে, তেমনি বিজয়কে তারা রক্ষাও করতে পারবে।শেখ হাসিনাকে উদ্দেশ করে সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ছাত্রসমাজকে আপনার চেয়ে ভালো করে কেউ চেনে না। এখনো সময় আছে সতর্ক হয়ে যান। ১৫ আগস্ট আমাদের শোক দিবস হতে পারে না। এ দিবস পালন করতে কখনোই দেবো না। আমাদের শোক দিবস ৫ আগস্ট।বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, এত প্রাণের বিনিময়ে শিক্ষার্থীদের এ বিজয় নষ্ট করার চেষ্টা হচ্ছে। শিক্ষার্থীরা যদি বিজয় অর্জন করতে পারে, তেমনি বিজয়কে রক্ষাও করতে পারে। এ বিজয়কে কোনো শক্তি নষ্ট করতে চাইলে তার জবাব শিক্ষার্থীরাই দেবে।

আরও খবর

মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, উদ্ধারকাজ শেষ পর্যায়ে কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, উদ্ধারকাজ শেষ পর্যায়ে পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা: জড়িতদের গ্রেপ্তারে উপাচার্যের ২৪ ঘণ্টার আল্টিমেটাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা: জড়িতদের গ্রেপ্তারে উপাচার্যের ২৪ ঘণ্টার আল্টিমেটাম বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.