পাবনায় শিক্ষার্থীদের গাছের চারা ও এতিম প্রতিবন্ধীদের খাবার বিতরণ করলেন রাষ্ট্রপতি পুত্র আরশাদ আদনান রনি

প্রকাশিত: 14 August 2023, 8:37:40 PM

১৪-০৮-২০২৩

শামীম আহমেদ ভ্রামমান প্রতিনিধি ডেস্ক রির্পোট ঃ-
: শেখ হাসিনা ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচী বাস্তবায়নে পাবনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন রাষ্ট্রপতি পুত্র, কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদ আদনান রনি। এছাড়াও তার দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এতিম ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।
সোমবার দুপুরে পাবনা সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে সহ¯্রাাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন আরশাদ আদনান রনি। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন গাছের নামের সাথে পরিচয় করিয়ে দেন। পরে বিদ্যালয় চত্বরে একটি গাছের চারা রোপন করেন তিনি।

এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল আলম গাফফারী রাসেল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলহাজ্ব হোসেন জয়, স্বেচ্ছাসেবকলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কেএম ইমতিয়াজ মামুন সহ অনেকে।

এরপর মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পিতা শারফুদ্দিন আনসারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পাবনা মানব কল্যাণ ট্রাস্টে দোয়া মাহফিলে অংশ নেন আরশাদ আদনান রনি। পরে তিনি সেখানে দেড় শতাধিক এতিম, দুস্থ্য ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করেন। এ সময় জেলা ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.