কুষ্টিয়াতে মুক্তির উদ্যোগে কুষ্ঠ রোগীদের মাঝেছাগল বিতরণ কুষ্টিয়া-

প্রকাশিত: 3 August 2023, 12:00:00 AM

০৩-০৮-২০২৩

কুষ্টিয়াতে মুক্তি নারী ও শিশু উন্নয়ন
সংস্থার উদ্যোগে এবং দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের
সহযোগিতায় এইপি প্রকল্পে রোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
আজ সকালে জেলার সংস্থাটির কার্যালয়ে উক্ত ছাগল বিতরণ অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়। জানা যায় মুক্তি 2015 সাল থেকে কুষ্ঠ রোগীদের নিয়ে কাজ
করছে কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলায়। মুক্তি এই অসহায় কুষ্ঠ রোগীদের
সাধারণ প্রতিবন্ধী ও প্রান্তিক মানুষের নিয়ে ৪২ টি সেল্প হেল্প গ্রুপ
গঠন করেছে। উক্ত সেল্প হেল্প গ্রুপের কুষ্ঠ রোগীদের মাঝে ছাগল বিতরণ
করা হয় ভ্যগি ম্যথড পদ্ধতিতে। উক্ত ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনারুল ইসলাম, মুক্তির
নির্বাহী প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা মানবকর্মী জনাব মমতাজ আরা
বেগম, মুক্তির প্রোগ্রাম কো অর্ডিনেটর জনাব সাইদুল হক মতিন সহ
প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট অনেকেই। অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ এইচ
এম আনারুল ইসলাম বলেন, মুক্তি ও দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল
বাংলাদেশে এই কুষ্ঠ রোগীদের নিয়ে যে সমস্ত কার্যক্রম করছে তাতে
নিশ্চয়ই তাদের ভাগ্য উন্নয়ন সম্ভব। সে সময় তিনি এই মহতী উদ্যোগকে
সাধুবাদও জানান এবং আশা প্রকাশ করেন কুষ্ঠ রোগীদের জন্য এই ধরনের
কার্যক্রম চলমান থাকবে।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.