পাবনায় এক সঙ্গে দুই শিশু নিখোঁজ 

প্রকাশিত: 27 July 2023, 12:00:00 AM

পাবনা প্রতিনিধি: 

পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের দড়িসারদিয়ার গ্রামের মোঃ ফারুক মৃধার ছেলে সাকিল ১৩ ও একই গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে আজিম ১১ দিন যাবত নিখোঁজ রয়েছে। 

এ ঘটনায় নিখোঁজ শিশুদের বাবারা পাবনার আতাইকুলা থানায় পৃথকভাবে দুটি সাধারণ ডায়েরি (জিডি করেছেন যার নম্বর- ১৩৫৩, এবং অপরটির নং ১৩৫৫ তারিখ ২৩-০৭-২০২৩। 

এবিষয়ে নিখোঁজ সাকিলের পিতা মোঃ ফারুক মৃধা জানান, গত সোমবার ১৭ জুলাই দুপুর থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার আত্মীয়-স্বজন সহ এলাকার বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাইনি। সাকিল এর বর্ণনা গায়ের রং ফর্সা। উচ্চতা আনুমানিক ৪ ফুট, মুখমণ্ডল লম্বাটে ও হালকা-পাতলা গড়নের গায়ে হাফহাতা শার্ট ছিল। 

এবং আজিমের পিতা মোঃ দেলোয়ার হোসেন জানান, আজিমের বর্ণনা গায়ের রং ফর্সা। উচ্চতা আনুমানিক ৪ ফুট, মুখমণ্ডল গোলাকার হালকা-পাতলা গঠনের গায়ে হাফহাতা শার্ট ছিল। 

কেউ এই দুই ছেলের সন্ধান পেয়ে থাকলে পাবনার আতাইকুলা থানায় অথবা নিকটস্থ থানাতে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে আতাইকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, নিখোঁজ দুই শিশু কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে শুনেছি।  এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.