পাবনায় ১৯ কেজি গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

প্রকাশিত: 27 July 2023, 12:00:00 AM

২৭-৭-২০২৩

পাবনা থেকে শরিফুল ইসলামঃ-

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের   অভিযানে ১৯(উনিশ) কেজি মাদক দ্রব্য গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।

পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৫শে জুলাই বিকেল ৬ঃ৫৫ ঘটিকার সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধায়নে এবং ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র)সাগর কুমার সাহা, এএসআই(নিরস্ত্র)মোঃ রুহুল আমিন বিপিএম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায়  পাবনা জেলার  ঈশ্বরদী থানাধীন মুলাডুলি বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। 

গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ 

১। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বগুলার গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে মো: মমিনুল ইসলাম (২২) এর নিকট হইতে ০৯ (নয়) কেজি গাঁজা, ০১ টি মোবাইল পাওয়া যায়। 

২। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার নিজামখা (তারাপুর)গ্রামের মৃত মুনতাজ এর ছেলে মো: মাহতাব (৩৫) এর নিকট হইতে ০৮ (আ্ট) কেজি গাঁজা, ০১ টি মোবাইল পাওয়া যায়।

৩। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার সোনাইকাজী গ্রামের মোঃ জাহাঙ্গীর এর ছেলে মো: রফিকুল ইসলাম (৩৫) এর নিকট হইতে মাদক দ্রব্য ০২ (দু্ই) কেজি গাঁজা, ০১ টি মোবাইল সহ সর্বমোট ১৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মালামাল সমুহঃ

গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে পাবনার ঈশ্বরদী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোঃ এমরান মাহমুদ তুহিন।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.