শাসক নয় ; জনগনের সেবক হয়ে কাজ করতে চাই পাবনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় নতুন জেলা প্রশাসক : মু: আছাদুজ্জামান

প্রকাশিত: 25 July 2023, 11:00:00 AM

২৫-৭-২০২৩

বার্তা সংস্থা পিপ (পাবনা) : ‘শাসক নয়, জনগনের সেবক হয়ে মিলে মিশে
কাজ করতে চাই’; এ জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করি’।
আমাকে স্যার বা জনাব অথবা ভাই আপনারা যেটাতে স্বাচ্ছন্দবোধ করবেন
আমাকে সেভাবে সম্বোধন করলেই আমি খুশি। আসল কথা আমরা সবাই মিলে
মানুষের জন্য কাজ করবো’।
গতকাল সোমবার দুপুরে পাবনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় নতুন জেলা
প্রশাসক মু: আছাদুজ্জামান এ কথা বলেন। পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাবেক
সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সভাপতি অধ্যাপক রুমি খন্দকার, পাবনা
সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ
আসাদ, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার,
পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রাজিউর রহমান রুমী, সাবেক
সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সাংবাদিক ড. নরেশ মধু,
আব্দুল হামিদ খান, এস এম মাহবুব আলম, মোস্তাফিজুর রহমান রাসেল, শাহিন
রহমান, আবু হাসনা মুহম্মদ আইয়ুব, মাহফুজ আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো.
সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহম্মেদ।
মতবিনিময়সভায় জেলায় কর্মরত সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করার ক্ষেত্রে নানা
চিত্র তুলে ধরে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন। এ সময় সাংবাদিকদের
পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানে আশ্বস্ত করেন নবাগত
জেলা প্রশাসক।
উল্লেখ্য, গত ৬ জুলাই ঢাকাসহ দেশের ১০ জেলার জেলা প্রশাসক (ডিসি) রদবদল করা
হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের একান্ত সচিব (উপসচিব) মু.
আসাদুজ্জামানকে পাবনা জেলার নতুন জেলা প্রশাসক নিয়োগ করা হয়। গত ২০
জুলাই পাবনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মু. আসাদুজ্জামান।
এই প্রথম তিনি পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করলেন। তিনি সাবেক
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.