মৎস্য খাতের উন্নয়নে চাই টেকসই উন্মুক্ত জলাশয় সংরক্ষণ : রাষ্ট্রপতি

প্রকাশিত: 25 July 2023, 12:00:00 AM

২৫-৭-২০২৩

বার্তা সংস্থা পিপ (ঢাকা) : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, মৎস্য খাতে
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্মুক্ত জলাশয়ের টেকসই সংরক্ষণ ও বিজ্ঞানভিত্তিক
ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নসহ
জলজ-দূষণ রোধকল্পে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে উল্লেখ করে তিনি
বলেন, বদ্ধ জলাশয়ে উন্নত প্রযুক্তির মৎস্যচাষ সম্প্রসারণ, মৎস্যচাষিদের লাগসই
প্রশিক্ষণসহ চতুর্থ শিল্পবিপ্লবের ধারণায় উদ্বুদ্ধ হয়ে মৎস্যচাষে আধুনিক
প্রযুক্তিভিত্তিক যান্ত্রিকী ও নিবিড়ীকরণের মাধ্যমে খামারের উৎপাদনশীলতা ও মৎস্য
উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। রাষ্ট্রপতি ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩’ উপলক্ষ্যে আজ
এক বাণীতে এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩’ পালনের
উদ্যোগ গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি এ উপলক্ষ্যে দেশের সকল মৎস্য।
চাষি, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক
শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, মাছ বাঙালির দৈনন্দিন খাদ্য তালিকায়
অন্যতম অনুষঙ্গ। বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির সাথেও ওতপ্রোতভাবে জড়িয়ে
আছে মাছ। খাদ্যের চাহিদা পূরণ, নিরাপদ প্রাণিজ আমিষের যোগান, সুস্থ ও
মেধাবী মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি এবং
বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে মৎস্য খাত জাতীয় উন্নয়ন অবদান রেখে
চলেছে।
রাষ্ট্রপতি জানান, সরকার মৎস্যখাতের গুরুত্ব ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে এ খাতের
উন্নয়নে নানাবিধ আইন, বিধি ও নীতিমালা প্রণয়ন এবং সময়োপযোগী
উন্নয়ন প্রকল্প ও কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে। ফলশ্ধসঢ়;রুতিতে দেশ এখন
মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূণ। তিনি বলেন, সমুদ্র বিজয়ের মাধ্যমে অর্জিত
বিশাল সামুদ্রিক অঞ্চলে মৎস্যের নিয়মিত মজুদ নিরূপণ, যথাযথ সংরক্ষণ ও
বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা প্রবর্তনের মাধ্যমে সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই
উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে-এটাই
সকলের প্রত্যাশা।
মোঃ সাহাবুদ্দিন উল্লেখ করেন, মৎস্যখাতের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে
আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী ও উন্নত-সমৃদ্ধ দেশে
উন্নীতকরণের প্রত্যয়ে এবং ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে এবারের জাতীয়
মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’

অর্থবহ ও তাৎপর্যপূর্ণ হয়েছে। তিনি ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩’ উপলক্ষ্যে
গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.