পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার নিষিদ্ধকরণে জেলা প্রশাসকের কাছে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার দাবি জানালো বাপা

প্রকাশিত: 20 July 2023, 11:00:00 AM

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা
শাখার পক্ষ থেকে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের হাতে
পলিথিনের বিরুদ্ধে পাবনায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার
দাবিতে একটি দরখাস্ত তুলে দেয়া হয় । ১৯ জুলাই বুধবার বেলা সাড়ে ১০
টার সময় বাপা নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে বলেন পাবনা
শহর গ্রাম-গঞ্জের সব হাটে-বাজারে, দোকানপাটে সর্বত্রই ভয়াবহ ভাবে
পলিথিনের ব্যবহার বেড়ে গেছে। এই পলিথিন প্রতিনিয়ত আমাদের
পরিবেশ প্রকৃতিতে দূষণ ঘটাচ্ছে। এই পলিথিন কখনও পচে না, অবিরত
মাটি দূষণ করে ও মাটিতে উৎপাদিত শাক- সবজি ও খাদ্যকনার মধ্য দিয়ে
বিভিন্ন ধাপে ধাপে আবার মানব শরীরে প্রবেশ করে মারাত্মক রোগ
ব্যাধির সৃষ্টি করছে। তারা উল্লেখ করেন, পরিবেশ দূষণের কারনে প্রতিবছর
বাংলাদেশে প্রায় দুই লাখ লোক মারা যায়।
জুলাই মাসটি প্লাস্টিক (পলিথিন) মুক্ত মাস হিসেবে পালিত হচ্ছে
সারা বিশ্বে। আবেদন পত্রে তারা উল্লেখ করেন, ২০০২ সালে বাংলাদেশ
পরিবেশ সংরক্ষন আইন – ১৯৯৫- এর সংশোধনের পরিপ্রেক্ষিতে পলিথিন
ব্যাগ উৎপাদন, ব্যবহার, বিপণন এবং পরিবহন নিষিদ্ধ ঘোষণা করা হয়।
আইনের ২৫ ধারায় বলা হয়, যদি কোন ব্যক্তি নিষিদ্ধ পলিথিন সামগ্রী
উৎপাদন করে, তাহলে ১০ বছরের কারাদন্ড বা ১০ লাখ টাকা জরিমানা,
এমনকি উভয় দন্ডে দন্ডিত হতে পারেন। সেই সঙ্গে পলিথিন বাজারজাত
করলে ৬ মাসের জেলসহ ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। কিন্তু
তা যথাযথ প্রয়োগের অভাবে বাস্তবায়িত হয়নি। এক্ষেত্রে বাপা নেতৃবৃন্দ
পাবনা জেলা প্রশাসকের কাছে জোরালো দাবি জানান নিয়মিত

মোবাইল কোর্ট পরিচলনা করে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে
জনমানুষকে সুরক্ষা করতে।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বাপা নেতৃবৃন্দের কথা মনযোগ
দিয়ে শোনেন ও তাৎক্ষনিকভাবে পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল
কোর্ট পরিচালনার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেটদের।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.