গ্রহণযোগ্যতা নিরীক্ষণের পরেই শিপমেন্ট হবে রূপপুর এনপিপির জ্বালানী

প্রকাশিত: 19 July 2023, 11:00:00 AM

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে জ্বালানী ডেলিভারি একটি জটিল ও বহু
স্তর বিশিষ্ট প্রক্রিয়া উল্লেখ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
নির্মান প্রকল্পের পরিচালক এবং এতমস্ত্রয়এক্সপোর্ট ভাইস-
প্রেসিডেন্ট আলেক্সি দেইরী জানান, “এ প্রক্রিয়ায় সকল
আন্তর্জাতিক নিরাপত্তা মানদন্ড অনুসরণ করাটা বাধ্যতামূলক।
জ্বালানীর গ্রহণযোগ্যতা নিরীক্ষণ এবং নির্ধারিত সকল ধাপ
সম্পূর্ণ না করা পর্যন্ত জ্বালানীর শিপমেন্ট করা হবে না”। তিনি
আরো জানান যে, অদূর ভবিষ্যতে রাশিয়ার নভোসিবিরস্কে এই
গ্রহণযোগ্যতা নিরীক্ষণ বা এক্সসেপটেন্স ইন্সপেকশন করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইঅঊজঅ)
সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অপারেটর বাংলাদেশ
পরমাণু শক্তি কমিশনকে পারমাণবিক জ্বালানীর আমদানী, হ্যান্ডলিং,
সংরক্ষণ, এবং পরিবহণের জন্য ক্লাস- বি, ডি, এবং ই লাইসেন্স
প্রদান করেছে।
ক্লাস- বি লাইসেন্স পরমাণু সামগ্রীর ক্রয়, মালিকানা, হ্যান্ডলিং,
এবং সংরক্ষণে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করে। ক্লাস- ই লাইসেন্স
দ্বারা পরমাণু সামগ্রীর আমদানী, এবং ক্লাস- ডি লাইসেন্স দ্বারা
রুশ পরিবহণ কোম্পানি দ্বারা পরমাণু সামগ্রীর পরিবহণের ক্ষমতা
প্রদান করা হয়েছে।
সম্প্রতি পাবনা শহরের একটি রিসোর্টে এই লাইসেন্সগুলো হস্তান্তর
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি
ইয়াফেস ওসমান, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান,
বায়েরার চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক, রাশিয়ার
রসটেকনাদজোর (পরিবেশ, প্রযুক্তি, এবং নিউক্লিয়ার সুপারভিশন
সংক্রান্ত ফেডারেল সংস্থা) উপ-প্রধান আলেক্সি ফেরাপন্তভ, রসাটমের
প্রথম উপ-মহাপরিচালক এবং এতমস্ত্রয়এক্সপোর্ট প্রেসিডেন্ট
আন্দ্রেই পেত্রভ প্রমুখ উপস্থিত ছিলেন।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর
রাশিয়ার রসাটম কর্পোরেশনের প্রকৌশল শাখা। প্রকল্পটিতে দু’টি
ইউনিট স্থাপিত হবে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০
মেগাওয়ার্ট। প্রতিটি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ
ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা
পূরণে সক্ষম।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.