দলীয় সরকাররে অধীনে কোন নর্বিাচনে মুসলমি লীগ অংশগ্রহণ করবে না

প্রকাশিত: 12 July 2023, 12:00:00 AM

দেশের বিরাজমান রাজনৈতিক সংকট উত্তরণে নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিতব্য আগামী দ্বাদশ জাতিয় নির্বাচন আয়োজনের কোন বিকল্প নেই। বাংলাদেশ মুসলিম লীগ কোন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত যে কোন নির্বাচনের নামে প্রহসনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে। ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের আয়োজনে আজ (১১ জুলাই, ২০২৩) বাদ যোহর, পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক জরুরী সভায় দলীয় নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন।

নেতৃবৃন্দ আরো বলেন, জনগণ ২০১৪ এবং ২০১৮ সালের দুটি নির্বাচন দেখেছে। ২০১৪ সালে অধিকাংশ বিরোধী দল নির্বাচন বর্জন করে দেখেছে, ১৫৩জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার অভূতপূর্ব নজীর। ক্ষমতাসীনদের সুষ্ঠু নির্বাচনের আশ্বাস আর নির্বাচন কমিশনের উপর বিশ্বাস রেখে ২০১৮ সালে নির্বাচনে অংশগ্রহণ করে পেয়েছে কারচুপির নতুন সংস্করণ মধ্যরাতের ভোট। ফলশ্রুতিতে ক্ষমতাসীনরা নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জনগণের বিশ্বাস হারিয়েছে। আলোচিত দুটি নির্বাচনের মাধ্যমে একথা আজ প্রমাণিত সত্য যে বিরোধী দলগুলো কর্তৃক নির্বাচন বর্জন আর অংশগ্রহণমূলক যাই হোক না কেন ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন সুযোগ নেই। দেশে অনুষ্ঠিত সকল নির্বাচনের মধ্যে দল-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোই এখন পর্যন্ত সবচাইতে গ্রহণযোগ্য ও সুষ্ঠু ছিল বলে দেশের আপামর জনগণ দৃঢ় ভাবে বিশ্বাস করে। নেতবৃন্দ ক্ষমতাসীনদের নিকট একগুঁয়েমি পরিহার করে জনগণের দাবী মেনে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন।

আলোচনায় অংশগ্রহণ করে মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি অধ্যাপক কাজী আশফাক, নজরুল ইসলাম ও এড. আফতাব হোসেন মোল্লা, অতি: মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী এ.এ কাফী, কেন্দ্রীয় নেতা আসাদ খান, এড. হাবিবুর রহমান, এড. আবু সাইদ মোল্লা, ইঞ্জি. ওসমান গনী, মামুনুর রশীন, নুর আলম প্রমুখ।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.