আন্তর্জাতিক ডেস্ক ॥ তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ‘ভূমি থেকে উৎক্ষেপনযোগ্য মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী’ অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে চীন। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে কোনো দেশে হামলার উদ্দেশে নয়, শত্রু দেশ থেকে উড়ে আসা মিসাইল আটকানোর জন্যই এই অস্ত্রের পরীক্ষা করা হয়েছে বলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। চীন আগেও শত্রু দেশ থেকে উড়ে আসা মিসাইল আটকানোর জন্য ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এর আগে ২০১৮ ও সবশেষ ২০২১ সালে এই ধরনের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছিল চীন। ২০১০ সাল থেকেই চীন এই ধরনের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তত্ত্বাবধানে আধুনিকীকরণের অংশ হিসেবে চীন মহাকাশে উপগ্রহ ধ্বংস করতে পারে এমন সব ধরণের ক্ষেপণাস্ত্রের উপর গবেষণা চালিয়ে যাচ্ছে।
চীন, তার মিত্র রাশিয়ার সঙ্গে বারবার দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া অ্যান্টি-মিসাইল সিস্টেমের মোতায়েনের বিরোধিতা করে আসছে। চীন যুক্তি দিয়েছিল যে এসব সরঞ্জামগুলোর শক্তিশালী রাডার তাদের অঞ্চলে প্রবেশ করতে পারে। চীন ও রাশিয়া সিমুলেটেড মিসাইল বিরোধী মহড়াও করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণায়ল অথবা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের কালেভদ্রে দেওয়া ব্রিফিং ছাড়া চীন নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে খুব কম তথ্যই প্রচার করে।
উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র পরীক্ষা চীনের
প্রকাশিত: 21 June 2022, 10:51:38 AM
আরও খবর
সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা
জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা
মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা
প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত!
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির
আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন
দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা
প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব

আপনার কমেন্ট লিখুন