বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখায় মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার কুয়ালালামপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। তাদের এই অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়া সরকারের দায়িত্ব। এ সময় তিনি ঘোষণা করেন যে, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। আশা করা হচ্ছে, এবার প্রবাসীরা ভোটার হিসেবে তাদের ভোটাধিকার প্রয়োগের নতুন অভিজ্ঞতা অর্জন করবেন।
মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। প্রফেসর ইউনূস জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও ন্যায্য অভিযোগগুলো শোনার চেষ্টা করছে। প্রবাসীদের ভোগান্তি কমাতে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সরকারি সব সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামক একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিদের এক প্ল্যাটফর্মে যুক্ত করতে একটি বিশেষ অ্যাপ তৈরির কাজও চলমান রয়েছে।
দেশের অর্থনীতি এখন অনেকটা স্বস্তিদায়ক অবস্থায় ফিরে এসেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তিনি আরও জানান, সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত এবং ইতোমধ্যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
সভায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে দূতাবাসে জনবল বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা সুবিধা নিশ্চিত করা, অনিয়মিত প্রবাসীদের বৈধকরণ এবং বাণিজ্য ও শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি প্রাধান্য পেয়েছে। সভায় বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী প্রতিনিধি এবং প্রবাসী সংগঠনের নেতারা অংশ নেন।
আপনাদের অনেক অভিযোগ রয়েছে, অভিযোগ রয়েছে যা ন্যায্য।
ক্যাম্প অফিস: ১১/৫ কলাবাগান, ঢাকা, ১২০৫ ইমেইল: info@.com Phone: +88 01715 800 701
আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি।
বাংলাদেশের অর্থনীতি বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তির জায়গায় ফিরেছে।
নির্বাচন কমিশনারের সাথে আমরা এ বিষয়ে আলোচনা করেছি।
ববস্থাপনা সম্পাদক: মোস্তাফিজুর রহমান মোস্তফা মাল্টিমিডিয়া সম্পাদক: মোহাম্মদ সাগর






আপনার কমেন্ট লিখুন