পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ

প্রকাশিত: 13 August 2026, 10:03:01 AM

‎রাকিব হাসনাত

‎আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ পাবনা পৌর শাখার উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুবসমাজকে সচেতন করা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়।

‎বুধবার (১২ আগস্ট) বিকেলে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ারের সামনে শহীদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়। এতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ব্যানার ও ফেস্টুন নিয়ে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ চত্বরে এসে শেষ হয়।

‎পরে শহীদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনা পৌর যুব বিভাগের মঞ্জিল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান।

‎বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, সহকারী সেক্রেটারি ইকরামুল হক, যুব জামায়াতের জেলা সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম প্রমুখ।

‎সমাবেশে বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। আজকের তরুণরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎বক্তারা আরও বলেন, বর্তমানে অনেক যুবক মাদকের নেশায় আসক্ত হয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে। এর প্রভাব শুধু একজন ব্যক্তির ওপর নয়, পরিবার ও পুরো সমাজের ওপর পড়ছে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে মাদকের চোরাচালান ও সরবরাহের উৎস বন্ধ করতে হবে।###

আরও খবর

স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল নাটোরে নিয়োগে অনিয়মের অভিযোগে দুই ইউএনও কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর নাটোরে নিয়োগে অনিয়মের অভিযোগে দুই ইউএনও কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত বন্দি শ্যামনগরে গ্রেপ্তার সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত বন্দি শ্যামনগরে গ্রেপ্তার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.