পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’

প্রকাশিত: 13 August 2026, 1:17:39 AM

বার্তা সংস্থা পিপ : পাবনায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫০ বছর পূর্তি ও ৫১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (১২ আগস্ট) দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে শুভেচ্ছা বক্তব্য দেন, ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক উৎপল মির্জা, সাবেক সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সহ-সভাপতি শহিদুর রহমান শহিদ, ক্লাব সদস্য একুশে টেলিভিশন ও মানব জমিন প্রতিনিধি রাজিউর রহমান রুমী, করতোয়ার সুজানগর প্রতিনিধি তৌফিক হাসান। স্বাগত বক্তব্য দেন করতোয়ার পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমী খন্দকার, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক অর্থ সম্পাদক ড. নরেশ মধু, সাবেক সহ-সম্পাদক জিকে সাদী, নিউ এজ প্রতিনিধি মাহফুজ আহমেদ, ক্লাবের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, সদস্য ও দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী বাবলা, সদস্য ও আমাদের সময় প্রতিনিধি সুশান্ত কুমার সরকার, এটিএন নিউজ ও আগামীর সময় প্রতিনিধি রিজভী জয়, কালের কণ্ঠ ও জাগো নিউজ প্রতিনিধি আলমগীর হোসাইন নাবিল, করতোয়ার চাটমোহর প্রতিনিধি আব্দুল মান্নান পলাশ, ঈশ্বরদী প্রতিনিধি এস এম ফজলুর রহমান, ভাঙ্গুড়া প্রতিনিধি বিকাশ চন্দ্র চন্দ, ফরিদপুর প্রতিনিধি মির্জা বাসিত, বেড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাঁথিয়া প্রতিনিধি আবুল কাশেম, বাংলাভিশন ক্যামেরাপার্সন জিয়াউল হক রিপন, সময় টিভির ক্যামেরাপার্সন আসিফ মাহমুদ, স্টার নিউজের ক্যামেরাপার্সন তুহিন।

বক্তারা বলেন, দৈনিক করতোয়া গণমানুষের আস্থার পত্রিকা। যাকে বলা হয় উত্তরাঞ্চলের ইত্তেফাক। এই পত্রিকায় যারা সাংবাদিক ও জেলা উপজেলা প্রতিনিধি রয়েছেন তাদের প্রত্যেকেই পরীক্ষিত ভাল সাংবাদিক। সম্পাদক প্রকাশক মোজাম্মেল হক লালু পত্রিকাটিকে মানুষের দোড় গোড়ায় নিয়ে যেতে পেরেছেন। যার কারণে সারাদেশে পত্রিকা জগতে একটি উদাহরণ তৈরী করতে পেরেছেন তিনি। মানুষের ভালবাসায় করতোয়া আজ প্রতিষ্ঠিত জনপ্রিয় সবার কাছে গ্রহণযোগ্য পত্রিকা। পত্রিকাটি আগামীতে আরো এগিয়ে যাবে, শুধু ৫০ বছর নয়, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন করতোয়া মানুষের কথা বলে টিকে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ও মিষ্টি মুখ করে ৫০ বছর পূর্তি ও ৫১ বছরে সুবর্ণ জয়ন্তী উদযাপন করেন অতিথি ও শুভান্যুধায়ীরা।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা পাবনার শিবপুরে শান্তিপূর্ণ মানববন্ধনে গুলি, ১ জন আহত, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার পাবনার শিবপুরে শান্তিপূর্ণ মানববন্ধনে গুলি, ১ জন আহত, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.