সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত বন্দি শ্যামনগরে গ্রেপ্তার

প্রকাশিত: 12 August 2026, 1:34:05 PM

সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত দুই বন্দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ও আটুলিয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শ্যামনগরের শ্রীফলকাটি গ্রামের মোজাম গাজী এবং নওয়াবেঁকী গ্রামের রফিকুল ইসলাম গাজী।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকা থেকে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। এছাড়া রফিকুল ইসলাম চেক ডিজঅনারের অপর একটি মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানার দণ্ডপ্রাপ্ত আসামি।

২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় কারাগার থেকে ৮৭ জন বন্দি পালিয়ে যান। এই ঘটনার প্রেক্ষিতে ১৫ আগস্ট কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত ৪৬ জন বন্দি গ্রেপ্তার হলেও দীর্ঘ সময় ধরে ৪১ জন পলাতক ছিলেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই দুই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পলাতক থাকা বাকি বন্দিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

আরও খবর

পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল নাটোরে নিয়োগে অনিয়মের অভিযোগে দুই ইউএনও কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর নাটোরে নিয়োগে অনিয়মের অভিযোগে দুই ইউএনও কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর সিলেটের রায়নগরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্তে পুলিশ সিলেটের রায়নগরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্তে পুলিশ মশাখালীতে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ, বন্ধ ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল মশাখালীতে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ, বন্ধ ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে এক মিনিট কথা বলার আকুতি কিশোরগঞ্জের আনিছুরের প্রধানমন্ত্রীর সঙ্গে এক মিনিট কথা বলার আকুতি কিশোরগঞ্জের আনিছুরের ফরিদপুরের বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা জাকারিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন বিএনপির ফরিদপুরের বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা জাকারিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন বিএনপির

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.