মশাখালীতে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ, বন্ধ ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

প্রকাশিত: 12 August 2026, 10:59:23 AM

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা রেললাইনে অবস্থান নিয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিট থেকে জামালপুর থেকে ঢাকাগামী ট্রেনটি মশাখালী এলাকায় আটকে পড়লে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গফরগাঁও স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত মশাখালী স্টেশনে সকাল সাড়ে আটটা পর্যন্ত ট্রেনটি আটকা ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, মশাখালী স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে তারা গত ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। বুধবার সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা রেললাইনে লাল কাপড় টাঙিয়ে ট্রেনটি থামিয়ে দেন। তাদের দাবি, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার বাসিন্দাদের যাতায়াতের সুবিধার জন্য মশাখালী স্টেশনে আন্তনগর ট্রেনের বিরতি অত্যন্ত জরুরি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। ট্রেন চলাচল পুনরায় শুরু করার জন্য আন্দোলনকারীদের সাথে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও খবর

পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল নাটোরে নিয়োগে অনিয়মের অভিযোগে দুই ইউএনও কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর নাটোরে নিয়োগে অনিয়মের অভিযোগে দুই ইউএনও কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত বন্দি শ্যামনগরে গ্রেপ্তার সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত বন্দি শ্যামনগরে গ্রেপ্তার সিলেটের রায়নগরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্তে পুলিশ সিলেটের রায়নগরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্তে পুলিশ কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে এক মিনিট কথা বলার আকুতি কিশোরগঞ্জের আনিছুরের প্রধানমন্ত্রীর সঙ্গে এক মিনিট কথা বলার আকুতি কিশোরগঞ্জের আনিছুরের ফরিদপুরের বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা জাকারিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন বিএনপির ফরিদপুরের বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা জাকারিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন বিএনপির

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.