পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন

প্রকাশিত: 11 August 2026, 3:10:40 PM


স্টাফ রিপোর্টার, পাবনা:
পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে দুই বাসচালককে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে বিভিন্ন যানবাহনে ব্যবহৃত হর্নের শব্দমাত্রা পরীক্ষা করা হয়। এ সময় নির্ধারিত মানমাত্রার চেয়ে অধিক শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহার করার দায়ে দুটি বাসের চালককে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি যানবাহন থেকে চারটি হাইড্রোলিক হর্ন খুলে জব্দ করা হয় এবং পরে সেগুলো ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হিমেল মিয়া। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই যানবাহনে উচ্চ শব্দের হর্ন ব্যবহার বন্ধে নিয়মিত নজরদারি ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা সতর্ক করেন।

আরও খবর

পাবনার আটঘরিয়ায়  ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পাবনার আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী আটঘরিয়ায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক আটঘরিয়ায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক ফরিদপুরে পৃথক অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ফরিদপুরে পৃথক অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার পাবনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২, উদ্ধার ৬৪ পিস ট্যাপেন্টাডল পাবনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২, উদ্ধার ৬৪ পিস ট্যাপেন্টাডল

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.