• Mon. Aug 10th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

ByFardin Zaman

Aug 10, 2026

পাবনা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের রাজশাহী বিভাগের সভাপতি নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা ড. মুহাম্মদ ইসমাইল হোসেনকে নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন পাবনার স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। বাজিতপুর কুঠিপাড়ায় ড. ইসমাইল হোসেনের বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণ সহযোদ্ধাদের এমন শ্রদ্ধা ও ভালোবাসায় গভীরভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন বরেণ্য এই বীর মুক্তিযোদ্ধা।

শুভেচ্ছা বিনিময়কালে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পাবনা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান সরদার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ময়েন উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ আহমেদ বকুল, সদর উপজেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান সাচ্চু এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।

অনুষ্ঠানে ড. ইসমাইল হোসেন তার দীর্ঘ কর্মজীবনের নানাবিধ স্মৃতিচারণ করেন। উল্লেখ্য, তিনি একাধারে একজন বিশিষ্ট প্রাবন্ধিক, কলাম লেখক ও সমাজকর্মী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা ও গ্রন্থনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলা একাডেমির জীবন সদস্য, অফিসার্স ক্লাবের সদস্য এবং যমুনা টেলিভিশনের সাবেক প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের বীর মুক্তিযোদ্ধাদের বর্তমান অবস্থান ও সামাজিক পরিস্থিতি নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেন। তবে জীবনের শেষ দিন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের অধিকার আদায় ও সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এই গুণী ব্যক্তিত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *