• Wed. Aug 5th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রেসক্লাব পাবনার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ByFardin Zaman

Aug 4, 2026

পাবনা সংবাদদাতা  : জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাব পাবনার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে পাবনা শহরের আমিনা মনসুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাবনা পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

আমিনা মনসুর বালিকা উচ্চ বিদ্যালয় অংশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাবনার প্রচার সম্পাদক সেলিম মাহমুদ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. ইদ্রিস আলম, অফিস সম্পাদক হুমায়ুন রাশেদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. নুরুন্নবী, নির্বাহী সদস্য মো. সিয়াম, সদস্য শেখ মাহমুদ কানন, ফারুক হোসাইনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

পরে পাবনা পাইলট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত কর্মসূচিতে কলেজের চেয়ারম্যান একরামুল হক এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ রাশেদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে রফিকুল আলম রঞ্জু বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আলম রঞ্জু বলেন, দেশের পরিবেশ রক্ষা, বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পুষ্টির চাহিদা পূরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন,  বৃক্ষ আমাদের কাঠ ও আসবাবপত্রের গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নে সহযোগী হিসেবে প্রেসক্লাব পাবনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অতিথিরা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *