• Mon. May 25th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

না ফেরার দেশে চলে গেলেন বিএনপি নেতা সমাজসেবক খোকন জোয়ার্দার এমপি শিমুল বিশ্বাসের শোক জ্ঞাপন

ByFardin Zaman

May 24, 2026

এম মনিরুজ্জামান, পাবনা:

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন, বিএনপি নেতা হাফিজুর রহমান খোকন জোয়ার্দার। শনিবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে, তাৎক্ষণিকভাবে পাবনা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। রাজশাহীতে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হতেই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন। মৃত কালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।

রোববার বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। খোকন জোয়ার্দারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জ্ঞাপন করেন, পাবনা -৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

এ সময় খোকন জোয়ার্দারের বড় ভাই রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান নির্বাহী আব্দুর বর জোয়ার্দার,

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বোলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, মাহমুদুল হাসান স্বপন, সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, অ্যাডভোকেট শাহজাহান আলী, তারাবাড়ীয়া ঈদগাহ ময়দানে সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বন্দের,বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী মদন, বাদশা জোয়ার্দার, আব্দুস সামাদ জানু জোয়ার্দার,পাবনা পৌর জামায়াতের সাবেক আমির রফিব উদ্দিন,চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রহমত আলী শেখ, সুজানগর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিশ্বাস, চরতারাপুর জামায়াতের সভাপতি আসলাম উদ্দিন, সাংবাদিক এম মনিরুজ্জামান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজা নামাজে অংশ গ্রহণ করেন।

জানাজা নামাজের পূর্বে খোকন জোয়ার্দারের ছেলে রুদ্র উপস্থিত সবার কাছে তার বাবা জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।

খোকন জোয়ার্দারের জীবনে ব্যবসার পাশাপাশি তিনি জনসেবা মূলক কাজকর্মে জড়িত ছিলেন। ব্যক্তি জীবনে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, তিনি চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন। এরপর জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। খোকন জোয়ার্দার সব সময় হাসিখুশি ভাবে সাধারণ মানুষের সাথে মিশতে পছন্দ করতেন। তিনি সদালাপী ভাবে ছোট বড় সবাইকে কাছে টেনে নিতেন। রাজনৈতিক অস্থিরতায় মধ্যে তিনি এলাকার নেতাকর্মীদের খোঁজ খবর রাখতেন। পাবনার সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা প্রয়াত রফিকুল ইসলাম বকুল এর প্রতি অনুপ্রাণিত হয়ে খোকন জোয়ার্দারের রাজনৈতিক জীবনের সূচনা হয়।সেই রাজনৈতিক জীবন শেষ হলো বর্তমান এমপি, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সাবেক একান্ত সহকারী, প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের অনুরাগী হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *