
ডেস্ক রিপোর্ট: বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ব্যাপক ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনাকে ধূলিসাৎ করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের ‘জেলা আমির সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বৃহত্তর স্বার্থে ফল মেনেছি, তবে আকাক্সক্ষার মৃত্যু হয়েছে’-এমন মন্তব্য করে নির্বাচন পরবর্তী পরিস্থিতি ব্যাখ্যা করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা দেশে সুস্থ রাজনীতির ধারা বজায় রাখতে চাই।
তাই দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। কিন্তু বাস্তবতা হলো এই নির্বাচনের মাধ্যমে জনগণের আকাক্সক্ষার মৃত্যু ঘটানো হয়েছে।
