• Sat. Apr 18th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

শিক্ষক নিয়োগে কোনো অনিয়মসহ্য করা হবে না -শিক্ষামন্ত্রী


ডেস্ক রিপোর্ট: শিক্ষক নিয়োগে কোনও ধরনের অনিয়ম বা দুর্বলতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, শিক্ষক নিয়োগে কোনও ধরনের অনিয়ম বা দুর্বলতা সহ্য করা হবে, শিক্ষক নিয়োগে যদি কোন দুর্বলতা হয়ে থাকে আমি প্রত্যেককে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখব, মাইক্রোল্যাব দিয়ে দেখব এবং কোনও শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না। তিনি আরও বলেন, অতীতে যদি কোনও অনিয়ম হয়ে থাকে, সেগুলোর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষকরা মেধাবী হতেই হবে, এর কোনো বিকল্প নেই।শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার অঙ্গীকার জানিয়ে মন্ত্রী বলেন, সরকার বাজেটের কথা বললেও বাস্তবায়নে নানা সীমাবদ্ধতা রয়েছে।তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষা খাতে সংস্কার আনতেই হবে। এসময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এনামুল্লাহসহ স্থানীয় সংসদ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *