• Sat. Apr 18th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে: ওসি চাটমোহর

পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা বলেছেন,শীঘ্রই মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করা হবে। চাটমোহর পৌর সদরসহ উপজেলার সবখানে এই অভিযান চলবে। একইসাথে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জুয়া,মাদক,ইভটিজিং.কিশোর গ্যাং,চাঁদাবাজির বিরুদ্ধে চাটমোহর থানা পুলিশ টিমের জিরো টলারেন্স। মাননীয় প্রধানমন্ত্রীয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। চাটমোহরের সাধারণ মানুষ যেন কোন প্রকার পুলিশী হয়রানীর শিকার না হয়,তার জন্য কাজ করবো। সবকিছুই আইনের মধ্যে চলবে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে চাটমোহর থানার ওসির কার্যালয়ে চাটমোহর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। ওসি নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন এবং জুয়া,মাদক সেবন ও বিক্রি,ইভটিজিং,চুরি-ডাকাতি,কিশোর গ্যাং,চাঁদাবাজি,অবৈধভাবে মাটি কাটা,সুদসহ অসামাজিক কার্যকলাপ রোধ সাংবাদিকদের সহযোগিতার আহবান জানান। ওসি গোলাম মোস্তফা আরো বলেন,পুলিশ ছাড়া রাষ্ট্র চলেনা। আমরা চাটমোহরের মানুষের জন্য ভালো কিছু করতে চাই। সেজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সহযোগিতা করলে চাটমোহরের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। চাটমোহরের ক্রাইম জোনগুলো আমি চিহ্নিত করেছি। সেই বিষয়গুলো ধরে ধরেই কাজ করতে চাই। আপনারা ভালো কাজের মূল্যায়ন করবেন মন্দ কাজের সমালোচনা করবেন। আমাদের পারস্পারিক সম্পর্ক যেন ভালো থাকে। আমাদের এবং আপনাদের লক্ষ্য চাটমোহরকে ভালো রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *