• Sat. Apr 11th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান: বিপুল পরিমাণ জ্বালানি জব্দ, দুইজনের কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‌্যাব-১২ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে অবৈধভাবে মজুতকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাব-১২ সূত্র জানায়, অধিনায়কের নির্দেশনায় বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) রাত ১০টার দিকে সদর কোম্পানির একটি আভিযানিক দল এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ৭০৯ লিটার ডিজেল, ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল এবং ৪২ লিটার রাইস ব্রাইন তেল জব্দ করা হয়, যা অবৈধভাবে মজুত করা হয়েছিল।
এ সময় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১)(ক) ধারায় মোঃ জাহাঙ্গীর আলাম (২২) ও মোঃ ইউনূস আলী (২১) নামে দুইজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। তারা উভয়েই সলঙ্গা থানার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
র‌্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *