র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান: বিপুল পরিমাণ জ্বালানি জব্দ, দুইজনের কারাদণ্ড

প্রকাশিত: 10 April 2026, 2:04:09 PM


নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‌্যাব-১২ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে অবৈধভাবে মজুতকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাব-১২ সূত্র জানায়, অধিনায়কের নির্দেশনায় বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) রাত ১০টার দিকে সদর কোম্পানির একটি আভিযানিক দল এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ৭০৯ লিটার ডিজেল, ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল এবং ৪২ লিটার রাইস ব্রাইন তেল জব্দ করা হয়, যা অবৈধভাবে মজুত করা হয়েছিল।
এ সময় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১)(ক) ধারায় মোঃ জাহাঙ্গীর আলাম (২২) ও মোঃ ইউনূস আলী (২১) নামে দুইজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। তারা উভয়েই সলঙ্গা থানার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
র‌্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর

পাবনার আটঘরিয়ায়  ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পাবনার আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী আটঘরিয়ায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক আটঘরিয়ায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক ফরিদপুরে পৃথক অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ফরিদপুরে পৃথক অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার পাবনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২, উদ্ধার ৬৪ পিস ট্যাপেন্টাডল পাবনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২, উদ্ধার ৬৪ পিস ট্যাপেন্টাডল

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.