র ্যাবের অভিযানে আটঘরিয়ায় ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: 6 May 2025, 10:19:18 AM

পাবনার আটঘরিয়া উপজেলার হাপানিয়া এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল।

সোমবার র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১২ এর অধিনায়ক (সিরাজগঞ্জ) এর নির্দেশনায় সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আটঘরিয়া থানার হাপানিয়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

ওই তথ্যের ভিত্তিতে গত ৪ মে (শনিবার) রাত ৯টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—জামিরুল প্রামানিক (২৫) এবং মো. জুয়েল রানা (২৫)।

অভিযানকালে তাদের কাছ থেকে ২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনার আটঘরিয়ায়  ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পাবনার আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.