মেথর কলোনির সামনে নৃশংস আরাফাত হত্যা মামলার আসামি গ্রেফতার!!

প্রকাশিত: 12 April 2025, 2:06:10 PM

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব।

এজাহার সূত্রে জানা যায় যে, গত ০২ এপ্রিল ২০২৫ তারিখ রাত্রি ২১৪৫ ঘটিকায় পাবনা জেলার সদর থানাধীন দোগাছী এলাকায় আরাফাত হোসেন (২০), পিতা-মোঃ ওমর ফারুক, সাং-দক্ষিণ রাঘবপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা’কে দুষ্কৃতিকারীরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহত আরাফাত হোসেন এর মা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, মামলা নং-১০, তারিখঃ ০৪ এপ্রিল ২০২৫ খ্রিঃ, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

এরই ধারাবাহিকতায় অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় সিপিসি-২ পাবনা এর আভিযানিক দল র‍্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর সহায়তায় অদ্য ১২ এপ্রিল ২০২৫ তারিখ ০২৪৫ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় ৬ নং পলাতক আসামী অনিক (২২), পিতা-মানিক, সাং-দক্ষিণ রামচন্দ্রপুর (সুইপার কলোনী), থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনার আটঘরিয়ায়  ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পাবনার আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.