ভাঙ্গুড়ায় সার মজুত ও বেশি দামে বিক্রি অভিযোগে তিন ডিলারকে জরিমানা

প্রকাশিত: 7 April 2026, 11:05:39 AM

সিরাজুল ইসলাম আপন, চাটমোহর-ভাঙ্গুড়া(পাবনা): পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার মজুত রেখে কৃষকদের কাছে বিক্রি না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে তিনজন সার ডিলারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভাঙ্গুড়া বাজার ও শরৎনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন জাহানসহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কৃষকদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে সার ডিলারদের বিরুদ্ধে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দেখা যায়, কয়েকজন ডিলার তাদের গুদামে পর্যাপ্ত সার মজুত থাকা সত্ত্বেও কৃষকদের কাছে তা বিক্রি না করে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে ভাঙ্গুড়া বাজারের সার ডিলার মো. হোসেন হায়দার এবং শরৎনগর বাজারের মো. মিজানুর রহমানের গুদামে সার মজুত থাকা সত্ত্বেও কৃষকদের কাছে বিক্রি না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(ঠ) ধারা লঙ্ঘনের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া ভাঙ্গুড়া বাজারের আরেক সার ডিলার মো. জায়েদ হায়দারের বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শারমিন জাহান বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং তাদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে উপজেলা কৃষি বিভাগ নিয়মিত বাজার তদারকি করছে। কোনো ডিলার যদি সার মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করেন বা অতিরিক্ত মূল্যে সার বিক্রি করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনার আটঘরিয়ায়  ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পাবনার আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী আটঘরিয়ায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক আটঘরিয়ায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.