ফরিদপুরে পৃথক অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: 16 May 2026, 4:24:31 PM

পাবনা প্রতিনিধি
পাবনার ফরিদপুর থানা পুলিশ পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে মোট ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত শুক্র ও শনিবার (১৫ ও ১৬ মে) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৫ মে) ফরিদপুর থানা পুলিশের একটি দল রতনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ১১ পিস ইয়াবাসহ মো: সাগর (৪২) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে রতনপুর গ্রামের মৃত ছইমুদ্দিনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে ফরিদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৬)।
এদিকে, আজ শনিবার (১৬ মে) অপর এক অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ মো: হাসিনুর রহমান (২৪) নামের আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। হাসিনুর ভাঙ্গুড়া উপজেলার সারুটিয়া গ্রামের মো: শামীম হোসেনের ছেলে। পুলিশ জানায়, ফরিদপুর থানা এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৭)।
মাদকবিরোধী এই সফল অভিযান প্রসঙ্গে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন বলেন,
“মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আসতে হবে। ফরিদপুর থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর এবং এ বিষয়ে আমরা সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।#

আরও খবর

পাবনার আটঘরিয়ায়  ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পাবনার আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী আটঘরিয়ায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক আটঘরিয়ায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক পাবনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২, উদ্ধার ৬৪ পিস ট্যাপেন্টাডল পাবনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২, উদ্ধার ৬৪ পিস ট্যাপেন্টাডল র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান: বিপুল পরিমাণ জ্বালানি জব্দ, দুইজনের কারাদণ্ড র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান: বিপুল পরিমাণ জ্বালানি জব্দ, দুইজনের কারাদণ্ড

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.