ডেস্ক নিউজ ॥ ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের পাওয়ার কারে ভয়াবহ আগুন লাগলে ওই অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শনিবার দুপুর পৌনে ১টার দিকে সিলেট-আখাউড়া রেল সেকশনের শমশেরনগর ও মনু রেলস্টেশনের মধ্যবর্তী ডাকবেল এলাকায় এ ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় ট্রেনের ৩টি বগি ভস্মীভূত হয়েছে। তবে আগুনে কোনো প্রাণহানির ঘটনার খবর পাওয়া যায়নি। কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন লাগার পর দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় মৌলভীবাজার জেলা প্রশাসন ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সিরাজ খান বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা এগিয়ে আসেন। ভয়ে লাফ দিতে গিয়ে ৪-৫ জন আহত হন। ভানুগাছ স্টেশনমাস্টার কবির আহমদ বলেন, আগুন পুরোদমে নিয়ন্ত্রণে আসার পর বিকাল সাড়ে ৪টায় ট্রেন চলাচল শুরু হয়।
পারাবতের ৩ বগি ভস্মীভূত ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
প্রকাশিত: 12 June 2022, 11:02:01 AM
আরও খবর
ব্রিজ আছে, রাস্তা নেই”ভাঙ্গুড়ার বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা,
মাসুম বাজার সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন
চাটমোহরে ক্যান্সারে আক্রান্ত শিশুটি বাঁচতে চাই!!
দেশে একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত
গুম করে ভারতে পাঠাতেন শেখ হাসিনা!
নালিতাবাড়ীতে দুই নদীর পানি বিপৎসীমার উপরে, ৪ ইউনিয়ন ও পৌর এলাকা প্লাবিত
বৈষম্যবিরোধী আন্দোলনে গিয়ে ভাঙ্গুড়ার জাহাঙ্গীরের পা অচল, ইমরান হারাচ্ছেন দৃষ্টিশক্তি

আপনার কমেন্ট লিখুন